জাতীয় সাব-জুনিয়র দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জা আকমল হোসেন স্মৃতি জাতীয় সাব জুনিয়র দাবায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে ফাহাদ রহমান ও ইকরামুল হক সিয়াম। আড়াই পয়েন্ট নিয়ে দুইয়ে আকিব জাওয়াদ। কাল তৃতীয় রাউন্ডে সিয়াম তানিকে, ফাহাদ তিশাকে, আকিব অনিন্দকে, অভিক রাফিদকে, আয়েশা জান্নাতুলকে, মালিহা সাম্মিকে, আল আমিন তিয়াশাকে হারিয়েছে।