জাতীয় স্কুল ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পটুয়াখালীর ডনোভান মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউট। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে পাবনা জিলা স্কুলকে (৮১; তন্ময় ৫/১৫) ৮৪ রানে হারিয়েছে চট্টগ্রামের স্কুল দলটি (১৬৫; ফরহাদ ৮৬)। হরতালের কারণে আগামীকালের পরিবর্তে ৮ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল।