জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ফুটবলের ঢাকা মহানগরের ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রাজধানী হাইস্কুল। কাল আবাহনী মাঠে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হওয়ার পর রাজধানী টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বিএএফ শাহীন কলেজকে। এর আগে প্রথম সেমিফাইনালে রাজধানী স্কুল ২-০ গোলে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলকে হারায়। দুটি গোলই করেছেন সবুজ। অন্য সেমিফাইনালে বিএএফ শাহীন কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে কসাইটুলী মুসলিম একাডেমিকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচ।