জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল ফুটবলের ময়মনসিংহের উপজেলা পর্যায়ে নান্দাইলে চ্যাম্পিয়ন আচারগাঁও ফাজিল মাদ্রাসা। ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে উদয় দাখিল মাদ্রাসাকে। ঈশ্বরগঞ্জে চ্যাম্পিয়ন আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়, টাইব্রেকারে (২-০) হারিয়েছে উচখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে।টাঙ্গাইলের কালিহাতীতে চ্যাম্পিয়ন শেরেবাংলা উচ্চবিদ্যালয়। তারা ফাইনালে ১-০ গোলে হারিয়েছে কালিহাতী পাইলট উচ্চবিদ্যালয়কে। ঘাটাইলে সাদুটি নজীবউদ্দিন উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়। গোপালপুরে সুতি ডিএম পাইলট উচ্চবিদ্যালয় ৩-০ গোলে খন্দকার আসাদুজ্জামান একাডেমিকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন।