জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজরাটেক সবজা পাইলট স্কুলকে ৩-০ গোলে হারিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে মুশরীভুজা ইউছুফ আলী স্কুল। হারিনাল স্কুলকে টাইব্রেকারে (৪-৩) হারিয়ে গাজীপুর সদরে চ্যাম্পিয়ন কাশিমপুর স্কুল। নেত্রকোনার বারহাট্টায় ফাইনালে উঠেছে বারহাট্টা সিকেপি পাইলট স্কুল ও বাউশি অর্ধচন্দ্র স্কুল। সেমিফাইনালে বাউশি অর্ধচন্দ্র স্কুল ১-০ গোলে উজানগাঁও মনাষ আব্বাসিয়া স্কুলকে, ও বারহাট্টা সিকেপি পাইলট স্কুল একই ব্যবধানে কিশলয় শিশুনিকেতনকে হারায়। রাজবাড়ীর বালিয়াকান্দিতে লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় ১-০ গোলে বহরপুর উচ্চবিদ্যালয়কে এবং শালমারা নিশ্চিন্তপুর স্কুল টাইব্রেকারে (৫-৪) বালিয়াকান্দি পাইলট স্কুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।