জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরাগ মোহিনী ইনস্টিটিউটকে ১-০ গোলে হারিয়ে রাজবাড়ী সদরে চ্যাম্পিয়ন আট দাপুনিয়া উচ্চবিদ্যালয়। এর আগে সেমিফাইনালে আট দাপুনিয়া ৩-০ গোলে মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয়কে এবং সুরাগ মোহিনী ৩-০ গোলে কল্যাণপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাকে হারায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চ্যাম্পিয়ন জিটি সরকারি উচ্চবিদ্যালয়। ফাইনালে তারা টাইব্রেকারে (৩-০) হারিয়েছে বর্ণি উচ্চবিদ্যালয়কে। সেমিফাইনালে জিটি ৩-০ গোলে কুশলী ইসলামিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে এবং বর্ণি টাইব্রেকারে ৪-৩ গোলে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে।