জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চ্যাম্পিয়ন ছয়টি দল নিয়ে গাজীপুরে কাল থেকে শুরু হয়েছে জেলা পর্যায়ের খেলা। প্রথম ম্যাচে কাশিমপুর উচ্চবিদ্যালয় সুমনের একমাত্র গোলে হারিয়েছে কাপাসিয়া পাইলট হাইস্কুলকে।উপজেলা পর্যায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে চ্যাম্পিয়ন সাবদারপুর মনসুর আলী একাডেমি। ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে মুরুলিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়কে। যশোরে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ ২-১ গোলে নারায়ণপুর বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন। হাশিমপুর বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে যশোর সদরে চ্যাম্পিয়ন প্রিপারেটরি স্কুল। ননীখির উচ্চবিদ্যালয়কে টাইব্রেকারে (৩-১) হারিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে চ্যাম্পিয়ন সালিনি বক্সি উচ্চবিদ্যালয়। রাজবাড়ীর পাংশায় বাগদুলি বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে কসবা এ এইচ উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন। সরকারি মডেল উচ্চবিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চ্যাম্পিয়ন চাতরা উচ্চবিদ্যালয়। গোমস্তাপুরে রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে আলীনগর স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন।