জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে খিলগাঁও হাইস্কুল। খিলগাঁও হাইস্কুল মাঠে ফাইনালে কাল তারা ৬-২ গোলে হারিয়েছে অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। এর আগে সেমিফাইনালে অক্সফোর্ড ২-০ গোলে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজকে এবং খিলগাঁও হাইস্কুল ৭-০ গোলে মুগদাপাড়া কাজী জাফর আহমেদ হাইস্কুলকে হারায়।