জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজকে ২-০ গোলে হারিয়ে যশোর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে সদর প্রিপারেটরি হাইস্কুল। কোটচাঁদপুর মনসুর আলী উচ্চবিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন শৈলকুপা তামান্না উচ্চবিদ্যালয়। বসুরহাট এএসসি সরকারি উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন আবু মজিরহাট উচ্চবিদ্যালয়। সিন্দুরপুর উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলা চ্যাম্পিয়ন ফাজিলের হাট উচ্চবিদ্যালয়। রাজশাহীর বাগমারায় সাঁইপাড়া উচ্চবিদ্যালয় ১-০ গোলে নরদাস উচ্চবিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন। কাকনা উচ্চবিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা চ্যাম্পিয়ন দৌলতপুর পিএস উচ্চবিদ্যালয়। এর আগে সেমিফাইনালে দৌলতপুর পিএস ২-০ গোলে মৌলভী আবদুর রহমান উচ্চবিদ্যালয়কে এবং কাকনা ৪-০ গোলে বাঘুটিয়া কেএস উচ্চবিদ্যালয়কে হারায়।