জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজৈর উপজেলার রাজারাম ইনস্টিটিউশনকে ১-০ গোলে হারিয়ে মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন মাদারীপুর আমিনউদ্দিন স্কুল। সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন কালীগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, তারা ৩-১ গোলে হারিয়েছে তালার খলিলনগর স্কুলকে। সদর উপজেলার চকপ্রসাদ স্কুলকে ৩-১ গোলে হারিয়ে নওগাঁ জেলা চ্যাম্পিয়ন আত্রাই ভবানীপুর হাইস্কুল। ধর্মপুর এডুকেশনাল এস্টেটকে ২-০ গোলে হারিয়ে ফেনীর ফুলগাজী উপজেলা চ্যাম্পিয়ন জিএম হাট উচ্চবিদ্যালয়।—ক্রীড়া প্রতিবেদক