জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ফুটবলে ঢাকা মহানগরের ‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। উত্তরার ফ্রেন্ডস সোশ্যাল মাঠে ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলকে। জয়ী দলের শাহাদাত করেছে গোল দুটি। এর আগে একই মাঠে প্রথম সেমিফাইনালে রমিজউদ্দিন টাইব্রেকারে ৩-১ গোলে হারায় সিভিল এভিয়েশন স্কুলকে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১-০ গোলে হারায় বনানী বিদ্যানিকেতনকে। একমাত্র গোলটি করে প্রিয়াংশু।