জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল ফুটবলের ঢাকার দোহার উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে বারহা হাবিলউদ্দিন উচ্চবিদ্যালয়। কাল ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে কার্তিকপুর উচ্চবিদ্যালয়কে। দুটি গোলই করেছে সেলিম।নীলফামারীতে ক্রিকেট: প্রথম আলো প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল দক্ষিণা ক্রীড়া চক্র ও এসেক্স ক্রিকেট ক্লাবের ম্যাচটি টাই হয়েছে। প্রথমে ব্যাট করে দক্ষিণা ৯ উইকেটে ২০৬ রান করে। জবাবে ৪৭ ওভারে ২০৬ রান করে অলআউট হয় এসেক্স। ১৩০ বলে ১০০ রান করে ম্যাচসেরা দক্ষিণা ক্রীড়া চক্রের সুজন।—নীলফামারী প্রতিনিধি