জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল ফুটবলে ঢাকা জেলায় চ্যাম্পিয়ন হয়েছে দোলাইরপাড় উচ্চবিদ্যালয়। কাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে দোলাইরপাড় টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় রেসিডেনসিয়াল মডেল কলেজকে। এর আগে সেমিফাইনালে দোলাইরপাড় ৫-১ গোলে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্কুলকে এবং রেসিডেনসিয়াল মডেল কলেজ ১-০ গোলে আশুলিয়া উচ্চবিদ্যালয়কে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক