জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর অঞ্চলের দ্বিতীয় পর্বে উঠেছে আটটি দল। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আজ থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা। আঞ্চলিক ফাইনাল ১২ জানুয়ারি। রাউন্ড রবিন লিগে ‘ক’ গ্রুপে খেলবে দোলাইরপাড় উচ্চবিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, খিলগাঁও হাইস্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। ‘খ’ গ্রুপে নাহার ইন্টারন্যাশনাল স্কুল, রাজধানী উচ্চবিদ্যালয়, সেগুনবাগিচা উচ্চবিদ্যালয় ও মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি চূড়ান্ত পর্বে খেলবে দেশের সব বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের সঙ্গে।