জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ের খেলা শেষ। জাতীয় স্কুল ফুটবলের বিভাগীয় পর্যায়ের খেলাও শুরু হয়ে যাচ্ছে আজ। মানিকগঞ্জ ও গাজীপুর স্টেডিয়ামে ১৬ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলা। ফাইনাল আগামীকাল। ৭টি বিভাগের সেরা ১৪টি দলকে নিয়ে পরে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বের দিনক্ষণ অবশ্য এখনো ঠিক হয়নি। কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফুটবল ফেডারেশন।