জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম কাটিরহাট উচ্চবিদ্যালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় ৩-১ গোলে হারিয়েছে হবিগঞ্জ রিচি উচ্চবিদ্যালয়কে। ইসদাইরের সানি দুটি ও ম্যাচসেরা মিঠু একটি গোল করেছে। রাশেদুলের জোড়া গোলে দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম কাটিরহাট ২-০ গোলে হারিয়েছে রাজশাহী দামকুড়া হাট উচ্চবিদ্যালয়কে।