জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুসা উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে রাজশাহীর পবায় উপজেলা চ্যাম্পিয়ন দামকুড়া উচ্চবিদ্যালয়। ইসলামিয়া একাডেমি স্কুলকে ১-০ গোলে হারিয়ে বাঘায় চ্যাম্পিয়ন দাদপুর বরবরি স্কুল। পুরান তাহেরপুর স্কুলকে ২-০ গোলে হারিয়ে দুর্গাপুরে চ্যাম্পিয়ন বখতিয়ারপুর স্কুল। পাঁচদোনা স্কুলকে ৫-০ গোলে হারিয়ে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্কুল। খন্দল স্কুলকে ২-১ গোলে হারিয়ে ফেনীর পরশুরামে চ্যাম্পিয়ন পরশুরাম স্কুল। —ক্রীড়া প্রতিবেদক