জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ফুটবল ঢাকা মহানগর অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম দিনে জয় পেয়েছে দোলাইরপাড় হাইস্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রাজধানী হাইস্কুল। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে গেছে দোলাইরপাড় ও ঢাকা রেসিডেনসিয়াল।ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে কাল দোলাইরপাড় প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে। গোলদাতা তানভির ও আরিফ। পরের ম্যাচে খিলগাঁও হাইস্কুলকে হারিয়েছে ২-১ গোলে। জয়ী দলের বাপ্পী একাই করেছে ২টি গোল; খিলগাঁওয়ের গোলদাতা আবিদুর। ঢাকা রেসিডেনসিয়াল হাসানের একমাত্র গোলে প্রথম ম্যাচে হারায় খিলগাঁও হাইস্কুলকে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে পরের ম্যাচে হারায় ২-১ গোলে। রেসিডেনসিয়ালের রেজওয়ান ও হাসান গোল করেছে; বাংলাদেশ ইন্টারন্যাশনালের গোলটি সিরাজের। রাজধানী হাইস্কুল ২-১ গোলে হারিয়েছে সেগুনবাগিচা হাইস্কুলকে। রাজধানীর গোলদাতা তাহসিন ও ইব্রাহিম; সেগুনবাগিচার রুবেল। নাহার ইন্টারন্যাশনাল ও মিরপুর উদয়ন স্কুলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গোলদাতা নাহারের জালিফ ও কামাল এবং মিরপুর উদয়নের হাসান (২)।