জাতীয় স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক জাতীয় স্কুল ফুটবলের উপজেলা পর্যায়ের খেলায় নারায়ণগঞ্জ বন্দরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকেশ্বরী মিল স্কুল। কাল ফাইনালে টাইব্রেকারে ঢাকেশ্বরী ৪-৩ গোলে হারিয়েছে বিএন ইউনিয়ন স্কুলকে। এর আগে সেমিফাইনালে ঢাকেশ্বরী মিল টাইব্রেকারে ৪-২ গোলে মদনপুর রহমানিয়া স্কুলকে ও বিএন ইউনিয়ন ১-০ গোলে সোনাকান্দা স্কুলকে হারায়। লোহাগড়ায় লক্ষ্মীবাসা আদর্শ স্কুলকে ২-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে মরিচপাশা স্কুল। সেমিফাইনালে মরিচপাশা টাইব্রেকারে ৪-৩ গোলে চাতৈ স্কুলকে এবং লক্ষ্মীবাসা ২-০ গোলে লোহাগড়া পাইলট স্কুলকে হারিয়েছিল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আক্কেল আলী স্কুল ২-০ গোলে চাপাইর স্কুলকে, পল্লীমঙ্গল স্কুল ১-০ গোলে ভাউমান চালবহ স্কুলকে, গাছবাড়ী দাখিল মাদ্রাসা টাইব্রেকারে ৩-২ গোলে জনতা স্কুলকে, মৌচাক স্কাউট স্কুল ৪-০ গোলে গোলাম নবী স্কুলকে হারিয়েছে।