জাতীয় স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই এসট্যাসি জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বে উঠেছে আরমানিটোলা উচ্চবিদ্যালয় ও কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চবিদ্যালয়। দু দলের মধ্যে ঢাকা বিভাগীয় ফাইনালটি কাল তাই হয়ে দাঁড়িয়েছিল ফাইনালের পোশাকি মহড়া। তাতে অবশ্য বড় ব্যবধানেই জিতেছে আরমানিটোলা। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আরমানিটোলা উচ্চবিদ্যালয় ৮-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চবিদ্যালয়কে।দিনের অন্য ম্যাচে কাল চট্টগ্রাম বিভাগে বান্দরবান ডনবস্কো উচ্চবিদ্যালয় ২-১ গোলে কুমিল্লা মডার্ন হাইস্কুলকে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ৫-০ গোলে রাঙামাটি জেলা স্কুলকে হারিয়েছে। বরিশালে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুল ২-০ গোলে জিতেছে বরগুনা জেলা স্কুলের বিপক্ষে। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলা স্কুল ২-০ গোলে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ উচ্চবিদ্যালয়, রংপুর জেলা কেরামতি স্কুল ২-১ গোলে জয়পুরহাট খঞ্জনপুর উচ্চবিদ্যালয়কে হারিয়েছে।