জাতীয় স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সট্যাসি জাতীয় স্কুল হকিতে কাল ছিল দুটি আঞ্চলিক ফাইনাল। চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল। কাল ফাইনালে তারা ৬-০ গোলে হারিয়েছে বান্দরবান ডনবক্স স্কুলকে। রাজশাহীতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় কসবা উচ্চবিদ্যালয়। ফাইনালে তারা ৩-০ গোলে জিতেছে দিনাজপুর পৌরসভা হাইস্কুলের বিপক্ষে। আগামীকাল থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব।