জাতীয় স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সট্যাসি জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বে কাল ছিল দুটি ম্যাচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে দিনাজপুর পৌরসভা হাইস্কুল ২-০ গোলে হারিয়েছে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল হাইস্কুলকে। ৩৪ মিনিটে প্রথম গোলটি করেন ভবতোষ, ৬৩ মিনিটে দ্বিতীয়টি নাহিদের। অন্য ম্যাচে বান্দরবান ডন বক্স হাইস্কুল ২-০ গোলে জিতেছে বরগুনা জিলা স্কুলের বিপক্ষে। গোলদাতা সাদ্দাম ও হাবিবুর।