জাতীয় স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সট্যাসি স্কুল হকির সেমিফাইনালে উঠেছে ঢাকা আরমানিটোলা হাইস্কুল, দিনাজপুর পৌরসভা হাইস্কুল, যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল ও রাজশাহী কসবা হাইস্কুল।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলায় রাজশাহী কসবা হাইস্কুল ১২-০ গোলে হারিয়েছে বান্দরবান ডনবক্স হাইস্কুলকে। অন্য ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ৪-১ গোলে হারিয়েছে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল হাইস্কুলকে। আজ প্রথম সেমিফাইনালে ঢাকার আরমানিটোলা খেলবে দিনাজপুর পৌরসভা স্কুলের বিপক্ষে। আগামীকাল যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের মুখোমুখি রাজশাহীর কসবা হাইস্কুল। ১৪ মার্চ ফাইনাল।