জাতীয় স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির ফাইনালে উঠেছে রাজশাহীর আল হিকমা স্কুল ও যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেমিফাইনালে আল হিকমা ৬-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জিনজিরা পি এম পাইলট স্কুলকে। আবু সাঈদ দুটি গোল করেছে। রবিন, নুরুল, আহসান হাবিব ও রাব্বির গোল একটি করে। অন্য সেমিফাইনালে মিউনিসিপ্যাল স্কুল ২-০ গোলে জয়পুরহাটের খঞ্জনপুর স্কুলকে হারিয়েছে। গোল করেছে সুইট ও ইকরামুল। ম্যাচসেরা জয়ী দলের সাবেদুর।