জাতীয় স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চবিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে আরমানিটোলা স্কুল ১-০ গোলে দিনাজপুর জেলা স্কুলকে হারিয়েছে। ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেন জয়ী দলের শিহাব। দ্বিতীয় সেমিতে ঢাকার খঞ্জনপুর স্কুল ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেএম সেন স্কুলকে। জয়ী দলের নাহিদ হাসান ও শাহনুর দুটি করে গোল করেন। জেএম সেন স্কুলের গোলদাতা মৃত্যুঞ্জয় দাস, আব্বাস আলী ও জীবন দাস। ম্যাচসেরা খঞ্জনপুরের মিডফিল্ডার ইয়ামিন। আজ ফাইনাল।