জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ কাল চট্টগ্রাম ক্লাবে শুরু হচ্ছে। বাংলাদেশ স্নুকার ফেডারেশনের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২টি দল। ২৯ সেপ্টেম্বর শেষ হবে টুর্নামেন্ট।
চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানারআপ ৫০ হাজার এবং সেমিফাইনালের বিজিত দুই দলকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্লাবের বিলিয়ার্ড স্নুকার অ্যান্ড পুল বিভাগের মেম্বার ইনচার্জ মঞ্জুরুল হক। বক্তব্য দেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ অ্যান্ড জে গ্রুপ।