জাতীয় হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক ভিয়েলাটেক্স ২৮তম জাতীয় হকি কাল দেখল গোল-বন্যা ও ওয়াকওভার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা ১১-০ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। পুলিশ ৫-২ গোলে জিতেছে চট্টগ্রাম জেলার বিপক্ষে। দিনের অন্য খেলায় মাঠে আসেনি গাইবান্ধা, তাই ওয়াকওভার পাওয়া চট্টগ্রাম বিভাগীয় দলকে জয়ী ঘোষণা করা হয়েছে ২-০ গোলে। ময়মনসিংহের পক্ষে মাজেদুল ৪টি, নুরুল্লা ৩টি এবং শাবাব, মুনতাসির, ফরহাদ ও শফি একটি করে গোল করেন। পুলিশের পক্ষে রানা ৩টি, জুয়েল ও মাহফুজ একটি করে গোল করেছেন, চট্টগ্রামের দুই গোলদাতা ইমরান ও এরশাদ।