জাতীয় হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স জাতীয় হকির সুপার লিগে ফরিদপুর, রাজশাহী, সেনাবাহিনী, ঢাকা, বিকেএসপি, টাঙ্গাইলের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গ্রুপ পর্বের শেষ খেলায় নৌবাহিনী ৮-০ গোলে হারিয়েছে পটুয়াখালীকে। সোহাগ ও মোর্তজা করেছেন ২টি করে গোল। শিহাব, বাচ্চু গাজী, হাসান ও রব্বানীর গোল ১টি করে। সাতটি গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে আজই শুরু হচ্ছে সুপার লিগের খেলা।