জাতীয় হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে ট্রাস্ট ব্যাংক-ভিয়েলাটেক্স জাতীয় হকির সুপার লিগ শুরু করেছে ফরিদপুর ও বিকেএসপি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ফরিদপুর ৩-২ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। জয়ী দলের হাসান জুবায়ের ২টি ও মামুনুর রহমান ১টি গোল করেন। সেনাবাহিনীর গোল দুটি কৃষ্ণকুমার ও সিরাজুল ইসলামের। অন্য ম্যাচে বিকেএসপি ৩-১ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। বিকেএসপির রাব্বি সালেহিন, সালমান সাদিক ও খোরশেদুর রহমান গোল করেছেন। টাঙ্গাইলের গোলদাতা মানিক।