জাতীয় হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে ২৫তম জাতীয় হ্যান্ডবল। এরপর ২০ ডিসেম্বর থেকে শুরু ২৬তম জাতীয় মহিলা হ্যান্ডবল। পুরুষ বিভাগে ৮টি গ্রুপে অংশ নেবে ২৯টি দল। মেয়েদের বিভাগে দল ২৪টি। আসন্ন এসএ গেমসের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই আয়োজনকে। বিভিন্ন ক্লাবের হয়ে জাতীয় দলের ক্যাম্পে থাকা ১৭ জন পুরুষ ও ২০ জন মহিলা খেলোয়াড় অংশ নেবে জাতীয় পুরুষ ও মহিলা হ্যান্ডবলে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক।