জাতীয় হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক জাতীয় হ্যান্ডবলের পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮-১০ গোলে চট্টগ্রামকে হারিয়েছে। বর্ডার গার্ডের মেহেদি সর্বোচ্চ ৮টি ও সুধন বড়ুয়া ৭টি গোল করেছেন। পরের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৫৩-৩৮ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়েছে। পুলিশের মাহবুবুল আলম সর্বোচ্চ ২০টি ও সোহাগ হোসেন ১২টি গোল করেছেন। আজ ফাইনাল।