জাতীয় হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবলে কাল জিতেছে রংপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফরিদপুর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, আনসার ও সুনামগঞ্জ। রংপুর ৩০-৭ গোলে মাগুরাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ২১-১৭ গোলে জয়পুরহাটকে, ফরিদপুর ২০-৯ গোলে চাঁদপুরকে ও খুলনা ১৫-৯ গোলে গোপালগঞ্জকে হারিয়েছে। ময়মনসিংহ ১৬-১৫ গোলে চুয়াডাঙ্গাকে, ঢাকা ২৫-১২ গোলে কুমিল্লাকে, আনসার ভিডিপি ২০-১৫ গোলে যশোরকে ও সুনামগঞ্জ ২৩-৭ গোলে বাগেরহাটকে হারিয়েছে। ডিআরইউ-পেপসি মিডিয়া ক্রিকেট: ডেসটিনি (২৩/১) ২ রানে বাংলানিউজ ২৪ ডট কমকে (২১/৫), ইনডিপেনডেন্ট টিভি (৮৩/২) ৪০ রানে আমাদের অর্থনীতিকে (৪৩/২), বাংলাবাজার পত্রিকা (১১/১) ৫ উইকেটে সমকালকে (৯/৪), নিউ নেশন (২১/০) ৫ উইকেটে সংগ্রামকে (১১/৪) ও কালের কণ্ঠ (৬৩/২) ৩ উইকেটে ভোরের কাগজকে (৬২/২) হারিয়েছে। বিজ্ঞপ্তি।