জাতীয় হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮টি দল নিয়ে ২২তম জাতীয় হ্যান্ডবল শুরু আগামীকাল। নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করে হ্যান্ডবল ফেডারেশন প্রশংসা দাবি করছে। তবে একটা হতাশাজনক তথ্য আছে এবার—গতবারের চেয়ে এবার পাঁচটি দল কম। সময়স্বল্পতা, পরীক্ষা প্রভৃতি কারণে দল কমেছে বলে জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। গতবারের সেরা চারটি দল এবার সরাসরি দ্বিতীয় রাউন্ডে সুযোগ পাবে। খেলা হবে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোরে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, এক্সিম ব্যাংকের পরিচালক আবদুল্লাহ আল জহির প্রমুখ।