জাদুকরের নাম হেরাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ রানে ৫ উইকেট! স্বপ্নের মতো বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কাকে। এমন উচ্ছ্বাস হেরাথকে ছাড়া আর কাকে মানায়!  এএফপি
৩ রানে ৫ উইকেট! স্বপ্নের মতো বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কাকে। এমন উচ্ছ্বাস হেরাথকে ছাড়া আর কাকে মানায়! এএফপি

অথচ ম্যাচের প্রথম ভাগটা স্বপ্নের মতো কেটেছে কিউইদের। শ্রীলঙ্কাকে এত কমে আটকে দেওয়া তো প্রতিদিন হয় না! শুরুতে আঘাত হেনেছেন ট্রেন্ট বোল্ট, শেষে নিশাম। মাঝে সঙ্গ দিয়েছে বল হাতে নেওয়া বাকি সবাই। তখন কে জানত, এক হেরাথেই ম্লান হয়ে যাবেন সবাই!

শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১১৯ (মাহেলা ২৫, থিরিমান্নে ২০, সেনানায়েকে ১৭, কুশল ১৬, থিসারা ১৬; বোল্ট ৩/২০, ম্যাকলেনাহান ২/২৪, মিলস ১/৩০, নাথান ম্যাককালাম ১/৮)। 

নিউজিল্যান্ড: ১৫.৩ ওভারে ৬০ (উইলিয়ামসন ৪২; হেরাথ ৫/৩, সেনানায়েকে ২/৩)।

ফল: শ্রীলঙ্কা ৫৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রঙ্গনা হেরাথ

৩.৩-২-৩-৫

৫/৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং হেরাথের

১৩

হেরাথের প্রথম ১৩ বলে কোনো রান হয়নি