জানি না, কেন আমি আইপিএলে নেই: সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি—নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। এরপর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। তবে এখনো ঘুরে ফিরে প্রশ্ন একটাই, কেন রাখা হলো ভারতের ইতিহাসে অন্যতম সেরা এই অধিনায়ককে?‘সত্যি বলতে এখনো জানি না, কেন আমি আইপিএলে নেই। ক্রিকেটীয় যুক্তি আর অতীত পারফরম্যান্স বলে, আমি দলে রাখা উচিত ছিল। গত আসরেও আমি প্রায় ৫০০ রান করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা যথেষ্ট ভালো সংগ্রহ।’ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন সৌরভ।এবারের আসরে নিজের বেজ প্রাইস (সর্বনিম্ন দর) দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ ডলার করেছেন সৌরভ। এটাই তাহলে তাঁকে না কেনার কারণ? মানছেন না সৌরভ, ‘আমি মনে করি না, আমার বেজ প্রাইসে কোনো সমস্যা ছিল। নিলামে প্রত্যেক ক্রিকেটার সর্বনিম্ন দরের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন।কয়েক দিন আগে সৌরভের বরাত দিয়ে খবর বেরিয়েছিল, আইপিএলে সুযোগ না পাওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সৌরভ। সেই খবর অস্বীকারও করেছিলেন তিনি। এ বিষয়ে নিজের সর্বশেষ অবস্থান প্রশ্নে সৌরভের জবাব, ‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সুযোগ দেওয়া হলে পরবর্তী তিনটি আসরেও খেলতে রাজি আমি। তবে আইপিএলে খেলতে না পারলে ঘরোয়া ক্রিকেট খেলার কোনো অর্থ থাকবে না।’