জানুয়ারিতে জাতীয় ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আগামী ১৫ জানুয়ারি শুরু হবে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সব বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা এবং অন্যান্য অধিভুক্ত ক্রীড়া সংস্থাকে ৩০ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। খেলা হবে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতে। ফাইনাল ১৯ জানুয়ারি।