জান্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভদ্রলোক হয়তো শুধু মজাই করতে চেয়েছিলেন। কিন্তু পরশু ব্রিসবেন টেস্টের প্রথম দিনে জ্যান্ত শূকরছানা নিয়ে মাঠে ঢুকে কী বিপদেই না পড়েছেন ৩৩ বছর বয়সী নাম না-জানা এই অস্ট্রেলিয়ান। পশু নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে তাঁকে এখন দৌড়াতে হবে ব্রিসবেনের আদালতে। মানুষ বাচ্চাদের যেমন তোয়ালে পেঁচিয়ে বহন করে, অ্যাশ নামের চার-পাঁচ মাস বয়সী শূকরছানাটিকে তেমনি করেই আনা হয় গ্যাবায়। সতর্কতা হিসেবে মুখে অবশ্য টেপ লাগানো হয়েছিল। কিন্তু নিরাপত্তারক্ষীদের চোখ এড়ানো যায়নি। অস্ট্রেলিয়ান পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড-এর ধারণা, পিঠে ‘ব্রড’ লিখে মাঠে ছেড়ে দেওয়ার জন্যই আনা হয়েছিল অ্যাশকে। এএফপি।