জাপান-আমিরাত ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ফাইনালে যে দলই জিতুক, এশিয়ান গেমস ফুটবলের সোনা নিশ্চিতভাবেই যাচ্ছে নতুন কোনো দেশে। জাপান কখনোই ফুটবলের সোনা জেতেনি, সংযুক্ত আরব আমিরাত ফাইনালেই উঠল এই প্রথম। কাল সেমিফাইনালে ইরানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জাপান। অন্য সেমিফাইনালে অতিরিক্ত ৩০ মিনিটের অন্তিম সময়ের গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে আমিরাত। এএফপি।