জাপান-ইরানের গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পরশু রাতে গোল-উৎসবে মেতেছিল জাপান ও ইরান। জাপান ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তাজিকিস্তানকে। ইরান বাহরাইনকে হারিয়েছে ৬-০ গোলে। এ ছাড়া জর্ডান ৩-০ গোলে সিঙ্গাপুরকে, দক্ষিণ কোরিয়া ২-১ গোলে আরব আমিরাতকে, অস্ট্রেলিয়া ৩-০ গোলে ওমানকে, কাতার ৩-২ গোলে ইন্দোনেশিয়াকে, উজবেকিস্তান ১-০ গোলে উত্তর কোরিয়াকে এবং ইরাক চীনকে হারিয়েছে ১-০ গোলে। এই জয়ে জিকোর ইরাক ‘এ’ গ্রুপের দুই নম্বরে উঠে গেছে। সাবেক ডাচ তারকা ফ্রাঙ্ক রাইকার্ডের সৌদি আরব আরও পেছনে পড়ে গেছে, থাইল্যান্ডে গিয়ে জয় নিয়ে ফিরতে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ। নিজেদের মাঠে কুয়েতকে ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশকে হারিয়ে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া লেবানন। এএফপি।