জাপান ওপেন জিতলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি পালক যোগ হলো রাফায়েল নাদালের মুকুটে। টেনিস ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জেতার পর এবার জিতলেন জাপান ওপেন শিরোপা। জাপান ওপেনের ফাইনালে ফ্রান্সের গেইল মনফেলসকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে এ বছরের সপ্তম শিরোপা জিতলেন টেনিসের এই এক নম্বর তারকা।ফাইনালে অপেক্ষাকৃত সহজ জয় পেয়ে শিরোপা জিতলেও সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের ৫৪তম অবস্থানে থাকা সার্বিয়ার ভিক্টর ট্রইস্কির বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল নাদালকে। প্রথম সেটে ৭-৬ (৭/৪) সেটের কষ্টসাধ্য জয় পেলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান নাদাল। শ্বাসরুদ্ধকর তৃতীয় সেটে শেষ পর্যন্ত ৭-৬ (৯-৭) গেমের জয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন তিনি।এ বছর প্রথমবারের মতো অংশ নিয়েই জাপান ওপেন শিরোপার স্বাদ পেলেন রাফায়েল নাদাল। অন্যদিকে এবারই প্রথমবারের মতো জাপান ওপেনের ফাইনালে উঠলেও নাদালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাত্ হয়ে গেছে গেইল মনফেলসের। এর আগের বছর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে।—রয়টার্স