জাপান কাপ কারাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর আধিপত্য দিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল শেষ হলো জাপান কাপ কারাতে প্রতিযোগিতা।
পুরুষ সিনিয়র দলগত কাতায় সোনা জিতেছেন সেনাবাহিনীর আফজাল ইসলাম, সারোয়ার হোসেন ও সাজ্জাদ হোসেন। রুপা জিতেছেন নোয়াখালীর নাসির উদ্দিন, তামিম হোসাইন ও আল আমিন। সিনিয়র মহিলা কাতার এককের সোনা সেনাবাহিনীর ইউ নাই চাকের, রুপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারজানার। মেয়েদের অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণীর কুমিতে সোনা জিতেছেন সেনাবাহিনীর মাউন জেরা বর্ণা, রুপা চাঁপাইনবাবগঞ্জের সুমি হালদারের। একই বিভাগের অনূর্ধ্ব-৫০ কেজিতে সোনা জিতেছেন সেনাবাহিনীর জান্নাতুল নূর, রুপা বাংলাদেশ কারাতে দো কিউয়ের সুলতানা রাজিয়ার। সিনিয়র পুরুষ কাতা এককের সোনা সেনাবাহিনীর সারোয়ারের, রুপা নোয়াখালীর নাসিরের। ছেলেদের অনূর্ধ্ব-১৮ বিভাগে কুমিতে সোনা বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকানের ইকবালের, রুপা মার্শাল শাহজাদা কারাতে একাডেমির সাইফুলের।