জাপান, না আইভরিকোস্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ থেকে বিশ্বকাপের নিয়মিত যাত্রী জাপান। আগের চারটি বিশ্বকাপের মধ্যে দুবারই পেরিয়েছে গ্রুপপর্বের বাধা। এবার নিজেদের সেই সাফল্যকে টপকে যাওয়ার লক্ষ্য নিয়েই ব্রাজিলে পা রেখেছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আইভরিকোস্ট তো স্বপ্ন দেখছে বিশ্বকাপে আফ্রিকার সেরা সাফল্যের ইতিহাস গড়ার। মানে অন্তত সেমিফাইনালে পা রাখতে চান দ্রগবা-ইয়া তোরেরা। আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু ম্যাচে যারাই জিতুক, নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাবে এক ধাপ। ওয়েবসাইট।