জাপানকে নিয়ে নাকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপে জাপানের এমন ছাপ রাখা উচিত যাতে আগামী ৫০ বছর ফুটবল বিশ্বে তাদের একটা বিশেষ পরিচিতি গড়ে ওঠে । বিশ্বকাপের ফল কী হলো তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজস্ব একটা শৈলীই তাই তৈরি করা উচিত ।এমনটাই মনে করেন জাপানের সাবেক ফুটবল তারকা হিদেতোশি নাকাতা। টোকিওর ব্রাজিলিয়ান দূতাবাসে একটি ক্যাফের উদ্বোধনকালে এসব বলেছেন তিনি ।সাও পাওলোর ক্যাফেটি বিশ্বকাপের সময়ে পর্যটকদের কাছে তুলে ধরবে জাপানি ঐতিহ্য ও সংস্কৃতি।এবারের বিশ্বকাপে জাপান ভালো করবে বলেই তাঁর বিশ্বাস ।গত সোমবার ফ্লোরিডার প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ সহযাত্রী কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়ে সেই আভাসই তো দিল ব্লু-সামুরাইরা। এএফপি৷