জাপানি মেয়েদের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বিশ্বকাপ ফুটবল জিতে তাক লাগিয়ে দিয়েছিল জাপানের মেয়েরা। এবারের অলিম্পিকেও এসেছে সোনার পদকের প্রত্যাশায়। কিন্তু নীল সামুরাইদের মেয়েরা কাল একরাশ হতাশা উপহার দিল দেশকে। অথচ জাপানের পুরুষ ফুটবল দল স্পেনকে ১-০তে হারিয়ে দিয়েছে চমক। উল্টো মেয়েরা গ্রুপের দ্বিতীয় ম্যাচে এসে গোলশূন্য ড্র করল সুইডেনের সঙ্গে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুই দলই—জাপান ২-১ ব্যবধানে হারিয়েছিল কানাডাকে, সুইডেন ৪-১-এ উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।লন্ডনের সিটি অব কভেন্ট্রি স্টেডিয়ামে অবশ্য দারুণ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জাপান। বাধার দেয়াল তুলে দাঁড়ান সুইডিশ গোলরক্ষক হেডভিগ লিনডাহল। দুর্দান্ত কিছু সেভ করেছেন তিনি। ‘এফ’ গ্রুপে জাপানের পরের ম্যাচ ৩১ জুলাই, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এএফপি।