জাপানের কষ্টের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপটা প্রায় হাতের নাগালেই চলে এল জাপানের। কাল সাইতামায় বাছাইপর্বে ইরাককে ১-০ গোলে হারিয়েছে এশীয় চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেল জাপান। সাবেক কোচ জিকোর ইরাককে হারাতে অবশ্য গলদঘর্ম হতে হয়েছে জাপানিদের। ম্যাচের শুরুতেই দু-দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরাকিরা। উল্টো ২৫ মিনিটে রায়োচি মায়েদার হেডে এগিয়ে যায় জাপান।‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে উজবেকিস্তান। তাসখন্দের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। তবে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কোরিয়ানরাই। গ্রুপের আরেক ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লেবানন। রয়টার্স।