জাবেদ-এলিনা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন দ্বৈতের ফাইনালে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন। অ্যাডভোকেট আবদুর রব স্মৃতি ব্যাডমিন্টনের এককের ফাইনালে তাই কোর্টেই নামতে পারেননি বিমানের খেলোয়াড় রইস। এ জন্য কাল মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হলেন নিট কনসার্নের জাবেদ। আর দ্বিমুকুট জিতেছেন একই ক্লাবের এলিনা। ফাইনালে মেয়েদের এককের লড়াইটা অবশ্য জমেনি তেমন। এলিনা এককে শাপলাকে হারানোর পর দুজন দ্বৈতে জেতেন দুলালী-নাবিলার বিপক্ষে।খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এক লাখ ২০ হাজার টাকার প্রাইজমানি। চ্যাম্পিয়ন জাবেদ বিষয়টাকে খুব ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, ‘এভাবে এত টাকার প্রাইজমানি দেওয়ার প্রচলন আগে ছিল না। গত জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে এটা শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় র‌্যাকেটের স্ট্রিং ছিঁড়ে গেলে সেটা কেনার সামর্থ্য পর্যন্ত থাকে না আমাদের। টাকাটা খেলার জন্য খরচ করতে পারব এখন।’ কাল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রব, পৃষ্ঠপোষক আবদুর রব স্মৃতি পরিষদের রাজিয়া মাওলা বিনতে রব প্রমুখ।