জাভি, ইনিয়েস্তাদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ইউরো জয়। এর পর ২০১০ সালের বিশ্বকাপ। এবারের ইউরো ঘরে তুলতে পারলে টানা তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের রেকর্ড গড়বে স্পেন। রেকর্ড গড়ার অভিযানে গতকাল রোববার রাতে মাঠে নেমেছিল দেল বস্কের দল। কিন্তু ভালো হয়নি শুরুটা। প্রথম ম্যাচে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।গোল ডটকমের খবরে বলা হয়েছে, ইতালির সঙ্গে ‘ড্র’ মানতে পারছেন না স্পেনের ফুটবলাররা। তাঁদের সব অভিযোগ মাঠের ওপর। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের ক্ষোভটা প্রকাশ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেন ও বার্সেলোনার তারকা এই মিডফিল্ডার বলেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলা মানেই বিপর্যয়। মাঠ অবিশ্বাস্য রকম শুকনো ছিল। এ কারণে বলে গতি নিয়ন্ত্রণ করা কঠিন ছিল।’বার্সেলোনায় ইনিয়েস্তার সতীর্থ সেস ফেব্রিগাসের প্রতিক্রিয়া, ‘কোনো অভিযোগ করছি না। তবে আমরা আরও ভালো করতে পারতাম। এটা লজ্জাজনক যে এমন মাঠেই খেলতে হবে আমাদের।’মাঠের বেহাল দশার কারণ তুলে ধরে তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ বলেন, ‘ঘটনা হলো মাঠে ঠিকমতো পানি দেওয়া হয়নি। এ কারণে স্বাভাবিক খেলা খেলতে পারছিলাম না আমরা।’ইনজুরির কারণে পোল্যান্ড ও ইউক্রেনে চলমান ইউরো আসরে খেলছেন না ডিফেন্ডার কার্লোস পুয়োল। বার্সেলোনায় জাভি-ইনিয়েস্তাদের অধিনায়ক তিনি। ইউরোর প্রথম ম্যাচে সতীর্থ ফুটবলারদের অবস্থা দেখে মুখ খুলেছেন তিনিও। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে পুয়োল লিখেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, এখন পর্যন্ত সেরা খেলাটাই দেখেছি আমরা। মাঠে ঠিকমতো পানি দেওয়া হলে আরও ভালো ফুটবল দেখতে পারতাম আমরা। লা রোজার (স্পেন দল) ওপর বিশ্বাস রয়েছে আমার! দেখিয়ে দাও ইনিয়েস্তা।’