জাভির অবসর-ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। এই চুক্তির মেয়াদ শেষে তাঁর বয়স দাঁড়াবে ৩৬। তখন কি আর বার্সেলোনার মতো বড় ক্লাবে থাকতে পারবেন জাভি হার্নান্দেজ? বাস্তবতাটা বুঝেই সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার বলছেন, তাঁর শেষটা বার্সেলোনায় নাও হতে পারে। ‘এখানে (ন্যু ক্যাম্পে) খেলে ক্যারিয়ারের ইতি টানাটা খুবই কঠিন। জানি না, বার্সাতেই খেলার শেষ টানতে পারব কি না। আমি এখানেই থাকতে চাইব, কিন্তু কী ঘটবে আমি জানি না’—পানেনকা ম্যাগাজিনকে বলেছেন জাভি। ক্যারিয়ারের শেষে কি কোচিংয়ে যোগ দেবেন? এটি নিয়েও এখনো ভাবেননি বার্সা ও স্পেনের বহু সাফল্যের অন্যতম কান্ডারি। ওয়েবসাইট।