জাভির পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল পাসিংয়ের নতুন রেকর্ড করেছেন জাভি হার্নান্দেজ। ভেঙেছেন ২০ বছরের পুরোনো ইউরোপিয়ান রেকর্ড। পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৬ বার সতীর্থদের বল জোগান দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার, যার ১২৭টিই খুঁজে নিয়েছে সঠিক গন্তব্য। দুটিই ইউরোপিয়ান রেকর্ড। জাভি ভেঙেছেন ১৯৯২ ইউরো চ্যাম্পিয়নশিপে হল্যান্ডের রোনাল্ড কোম্যানের রেকর্ড। ডাচ ডিফেন্ডার ডেনমার্কের বিপক্ষে ১১৭টি পাস দিয়েছিলেন। জাভির রেকর্ডের দিন রেকর্ড করেছে স্পেনও। পরশু মোট ৮৬০টি পাস দিয়ে ইউরোর দলীয় রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে স্পেন। জাভির কাছে রেকর্ডটা আর নতুন কী! ২০১০ সালে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র ৭০ মিনিট খেলেই ১২০টি পাস দিয়েছিলেন। ম্যাচে ৯৩৮টি পাস দিয়ে বার্সা গড়েছিল নতুন রেকর্ড।