জাভির 'অপয়া' ৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি জাভির গোলভাগ্য যে খারাপ, গতকাল এলচের বিপক্ষে আবারও প্রমাণ হলো!
৫ জানুয়ারি জাভির গোলভাগ্য যে খারাপ, গতকাল এলচের বিপক্ষে আবারও প্রমাণ হলো!

গতকাল খেলার ৪৮ মিনিটে ডি-বক্সে সেস্ক ফ্যাব্রিগাসকে বাজেভাবে ট্যাকল করে বসলেন এলচের ক্রিস্টিয়ান সাপুনারু। নগদেই পেনাল্টি পেল বার্সা। পেনাল্টির দায়িত্ব দেওয়া হলো দলপতি জাভি হার্নান্দেজকে। কিন্তু নাহ, ন্যূ ক্যাম্পকে হতাশ করে জাভি বল পাঠালেন গোলপোস্টের বাইরে! পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ জাভি যেন স্মৃতির পর্দায় টেনে নিয়ে এলেন ১১ বছর আগের সেই ম্যাচটি।
২০০৩ সালের ৫ জানুয়ারি। ন্যূ ক্যাম্পে সেবার বার্সার আতিথ্য পেয়েছিল রিক্রিয়েটিভো ডি হুয়েলভা। খেলার ৫২ মিনিটে বার্সা পেল পেনাল্টি। দায়িত্ব বর্তাল ওই জাভির ওপর। জাভি যথারীতি ব্যর্থ! তবে বার্সা ম্যাচটি শেষমেশ ৩-০ ব্যবধানেই জিতেছিল।
দুটো ম্যাচের মিল দেখুন, উভয় ম্যাচে বার্সা পেনাল্টি পেয়েছিল দ্বিতীয়ার্ধের পর। আর সেদিন জাভি যদি গোল দিতে পারতেন, তবে সে মুহূর্তে ম্যাচের ফল হতো ৩-০; গতকালও ঠিক তা-ই! যদি সংস্কারমনা হন, তাহলে হয়তো ৫ জানুয়ারি আর পেনাল্টি শট নাও নিতে পারেন জাভি! ওয়েবসাইট।